,

পরীর ভালোবাসার গল্পে মুগ্ধ সবাই

news-image

বিনোদন প্রতিবেদক : গেল সোমবার ছিল হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বিগত বছরগুলোর মতো এবারও বেশ ঘটা করে বিশেষ এ দিনটি উৎযাপন করেন পরী। তবে এবারের জন্মদিন ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রীর জন্য ছিল বিশেষ। কারণ এবার নানা শামসুল হকের পাশাপাশি পরীর জীবনের গুরুত্বপূর্ণ দুজন (স্বামী শরিফুল রাজ ও ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য) সঙ্গে ছিলেন।

বিশেষ এদিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে রাতের আয়োজনে পরীও হাজির হন শান্তির বার্তা নিয়ে ‘পায়রা’র সাজে। সঙ্গে আরও একটি চমক ছিল সহশিল্পী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য। আর তা হলো ‘নতুন জন্মের গল্প’ শিরোনামের একটি তথ্যচিত্র। যেখানে উঠে আসে স্বামী শরিফুল রাজ ও পরীর ভালোবাসার গল্প। মজার বিষয় হচ্ছে, এই গল্পের গল্পকার পরী নিজেই। অনুষ্ঠানে সে তথ্যচিত্রটি অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।

এর একদিন পরই সেটি উন্মুক্ত করা হয় পরীর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা যেন ভক্ত-দর্শকদের হৃদয় ছুয়ে যায়। ফেসবুকে এখন পর্যন্ত এটি দেখেছেন প্রায় ৪ লাখ মানুষ। আর সবার হৃদয় দাগ কেটে গেছে ১৩ মিনিটের এই তথ্যচিত্রটি। পরীর গল্পে এটি নির্মাণ করেছেন রুদ্র হক।

নির্মাতার ভাষ্য, ‘মাত্র তিনদিনেই এই গল্প ক্যামেরায় ফুটিয়ে তুলেছি। প্রকাশের পর কিছুটা ভয় কাজ করলেও এখন সবার প্রশংসায় মনে হচ্ছে কিছুটা হলেও স্বার্থক।’

পরী জানান, প্রতিটি জন্মদিন ঘিরেই মাসখানেক আগে থেকে নানা পরিকল্পনা করা হয়। এবারের জন্মদিনে বিশেষ চমক হিসেবে ছিল ‘নতুন জন্মের গল্প’। যেটি সময় নিয়ে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তারা। ভক্ত-দর্শকদের এমন সাড়া পেয়ে দারুণ খুশি রাজ-পরী। আর সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

এদিকে, পারিবারিক আয়োজনে জন্মদিন উৎযাপনের একটি ভিডিও গতকাল বুধবার ফেসবুকে প্রকাশ করেন পরী। সেখানেও ফুটে উঠেছে তাদের ভালোবাসার গল্প। আর সেই ভিডিওতেও ভক্ত-দর্শকদের ভালোবাসা ছুঁয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর