,

‘আমাদের মধ্যে সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী এখন দুই মেরুর বাসিন্দা। তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই- এমন গুঞ্জন বেশ ক’দিন ধরেই শোবিজে। এবার সেই কথার ইঙ্গিত দিলেন শাকিব। জানালেন, তাদের বিচ্ছেদ না হলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর যেকোনো দিন বিবাহ বিচ্ছেদের সংবাদ আসতে পারে।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! সবার তো বিষয়টি এমনিতেই বোঝা উচিত। ৯ মাস আগে সে (বুবলী) যখন আমেরিকা থেকে আসে, এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ নেই। এর মানেটা কী? এখন তা কি জনে জনে গিয়ে বুঝিয়ে আসতে হবে!’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমি আসলে এখন এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। একটা সময় মানুষ এমনিতেই জেনে যাবে।’

সন্তানের (শেহজাদ খান বীর) প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানের কথা আমি কি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে সেই তা প্রকাশ করেনি। আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি