শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অলি-গলিতে হাঁটু পানি, ভোগান্তিতে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকার অলি-গলিতে হাঁটু পানি জমেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও অলি-গলিতে পানি জমে থাকতে দেখা গেছে। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

সকালে রাজধানীর বাড্ডা এলাকায় দেখা যায়, শিক্ষার্থী, অফিসগামী এবং কর্মজীবী মানুষরা গন্তব্যে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গলিতে পানি জমে থাকায় মূল সড়কে আসতে তাদের রিকশায় ভর করতে হচ্ছে। আর এ সুযোগে রিকশাচালকরা বেশি ভাড়া হাঁকচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার থেকে মধ্যবাড্ডায় নভেশন স্কুলে আসেন আজিজুর রহমান। তিনি বলেন, আমার ছেলেকে স্কুলে নিয়ে এসেছি। রাস্তায় পানি থাকায় ২০ টাকার ভাড়া আজ দিতে হয়েছে ৫০ টাকা। সময় ও টাকা লেগেছে দ্বিগুণ।

তিনি বলেন, প্রতিদিন রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় না, আজকে রিকশা পেতে ২০ মিনিট সময় লেগেছে। ২০ মিনিট পর রিকশা পেয়েছি, কিন্তু ৫০ টাকার কমে যাবে না। তাই শেষ পর্যন্ত ৫০ টাকা দিয়েই ছেলেকে স্কুলে নিয়ে এলাম।

ওই এলাকার পোস্ট অফিস মোড়ের দোকানদার আশিকুর রহমান বলেন, পূর্ব বাড্ডার শাহাবউদ্দিন মোড় থেকে পোস্ট অফিস পর্যন্ত এসেছি। ৩০ টাকার ভাড়া ৬০ টাকা নিয়েছে। কিন্তু তারপর আর সামনে আসেনি রিকশা, বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে, কাপড় হাঁটু পর্যন্ত উঠিয়ে গন্তব্যে এলাম। টাকাও দিলাম ডাবল, কষ্টও করলাম।

৪ নং ডিআইটি রোডের বাসিন্দা রোপম হাওলাদার বলেন, টানা বৃষ্টিতে আমার বাসার নিচে পানি জমেছে। এমন পানি জমেছে যে হেঁটে কোথাও যাওয়ার মতো ব্যবস্থা নেই। গেলে কাপড় নষ্ট হবে। তাই বাধ্য হয়ে ফোন করে রিকশা এনে বাসা থেকে অফিসের জন্য বের হয়েছি। ২০ টাকার ভাড়া দিয়েছি ৫০ টাকা।

রিকশাচালক আনিসুজ্জামান বলেন, আমাদের রিকশা মোটরে চলে। বৃষ্টির পানির কারণে অর্ধেক রিকশার মোটর নষ্ট হয়ে গেছে। পানিতে রিকশা চালানো ঝুঁকি বেশি, তাই ভাড়াও বেশি নেই।

ভোগান্তির আরেক চিত্র দেখা গেছে রিকশা না পাওয়া কিংবা রিকশায় না আসা অলি-গলির মানুষদের। তাদেরকে এক হাতে ছাতা, অন্যহাতে জুতা; কেউ কেউ এক হাতে জুতা, অন্যহাতে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছেন।

বাড্ডার মতো টানা বৃষ্টির কারণে মহাখালী, মোহাম্মদপুর, খিলগাঁও, শ্যামপুর, উত্তরখান, মিরপুর, বনশ্রী, বসুন্ধরা, খিলক্ষেত, এয়ারপোর্টসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসিন্দাদেরও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ