,

ঘূর্ণিঝড় সিত্রাং: ঢাকার ফ্লাইট নামল ইয়াঙ্গুন ও সিলেটে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়াও বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈরী আবহাওয়ার মাঝে আকাশপথে চলা অভ্যন্তরীণ রুটে ইতিমধ্যেই তিন এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

এবিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু পাইলটের সিদ্ধান্তে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ারের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর