,

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজনসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় বন্দুকধারী সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে এঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্কুল ভবনের দরজা তালাবদ্ধ ছিল। তবে সন্দেহভাজন কীভাবে প্রবেশ করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলি চালানোর সময় বন্দুকধারীর অস্ত্রটি আটকে যাওয়ায় অনেকে প্রাণে বেঁচে যান।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ১৯ বছর বয়সী ওই স্কুলেরই সাবেক ছাত্র। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তিনি মারা যান।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাকের বলেছেন, বন্দুকধারী সঙ্গে প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিন ছিল। তাকে থামানো না গেলে আরও খারাপ হতে পারতো। এটি আমাদের সকলের জন্য একটি হৃদয় বিদারক দিন।

তিনি আরও বলেন, এঘটনার তদন্তে এফবিআই এজেন্টরা সহায়তা করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড