,

প্রধানমন্ত্রীর ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ অক্টোবরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরামর্শক আবদুল কাদের খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৬ অক্টোবরের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এদিন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন বিভিন্ন অবকাঠামো ও শিল্পকারখানার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের ফলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আবদুল কাদের জানান, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান স্থগিতের ফলে সংশ্লিষ্ট সবার অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বেজার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে বাণিজ্যিক উৎপাদনের জন্য ১৪টি শিল্পকারখানা ও ২৯টি কারখানার নির্মাণ কাজ শুরু হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব ইপিজেডে শিল্পকারখানা ও অবকাঠামোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর