,

বাচ্চা দেওয়াটাই তো কাজ, দলীয় নেতার স্ত্রীকে পরামর্শ এরদোয়ানের!

news-image

অনলাইন ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি তার দলেরই এক নেতাকে তাদের বাচ্চার সংখ্যা আরও বৃদ্ধির জন্য পরামর্শ দিয়েছেন। এমনকি ওই নেতার স্ত্রীকে তার পরামর্শ, বাচ্চা দেওয়াটাই তো তার কাজ।

আর তার এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়। মূলত বিপক্ষের বিরুদ্ধে সংখ্য়া বৃদ্ধির জন্যই তিনি সন্তানের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছিলেন বলে মনে করা হচ্ছে।

আসলে মেহমেত আলি সেলেবি নামে ওই ব্যক্তি শাসকদল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে যোগ দিয়েছেন। এদিকে এরদোয়ান, সেলেবি ও তার স্ত্রীকে পার্লামেন্টে অভ্যর্থনা জানান। সেখানেই তিনি জিজ্ঞাসা করেন আপনাদের কয়টি ছেলেমেয়ে? তার উত্তরে সেলেবি জানান, তাদের একটি বাচ্চা রয়েছে। তিনি আরও জানান, আমার স্ত্রী পিএইচডি করছে। ক্যারিয়ারের অঙ্গ হিসেবেই এটা করছে। আর তখনই এরদোয়ান জানান, তার (সেলেবির স্ত্রীর) কাজই তো বাচ্চার জন্ম দেওয়া। বাচ্চার সংখ্যা আরও বৃদ্ধি হওয়া দরকার।

তিনি বলেন, বাচ্চা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ৫টি, ১০টি, ১৫টি করে বাচ্চা হওয়া দরকার। এদিকে তার এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। ২০০৯ সালে তিনি জানিয়েছিলেন প্রতি দম্পতির অন্তত তিনটি করে বাচ্চা থাকা দরকার। ২০১৭ সালে তিনি বলেছিলেন, ইউরোপে বসবাসকারী তুর্কিদের অন্তত ৫টি বাচ্চা থাকা দরকার। এমনকি তিনি জানিয়েছিলেন বাচ্চা প্রসব করতে না পারলে সেই নারীর জীবন পূর্ণতা পায় না।

অন্যদিকে, বেশিরভাগ কুর্দি পরিবারেই বাচ্চার সংখ্যা যথেষ্ট। তবে তুর্কিদের একটি অথবা দুটি বাচ্চাই থাকে। তিনি সতর্ক করে দেন এভাবে কিন্তু বেশি বেশি বাচ্চা নিয়ে কুর্দিরা আগামী দিনে ক্ষমতায় চলে আসতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড