,

এক কেন্দ্রে পরীক্ষার্থী মাত্র একজন

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে আজ শনিবার একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কেবল তার জন্যই প্রশাসন, পরিদর্শক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এইচএসসি প্রথম বর্ষ ২১ ব্যাচের পরীক্ষার রুটিন অনুযায়ী আজ শনিবার ছিল কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। সেই পরীক্ষাকেন্দ্রে রুটিন অনুযায়ী, কৃষি শিক্ষা বিষয়ে একজন মাত্র পরীক্ষার্থী থাকায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতন জানান, এ পরীক্ষাকেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন পরীক্ষার্থী থাকায় নিয়ম অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর