,

তবু তারা একসঙ্গে

news-image

ন্ডিউজ ডেস্ক : অনেক ঘটনাই তো ঘটে সিনে জগতে। সেখানে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে আছে কার সাথে প্রেম, কে বিয়ে করল, কার সংসার ভাঙল। আবার অনেক ঘটনা ঘটার পরেও অনেক তারকা দম্পতি থাকে এক ছাদের নিচে। সংসার জীবনে তারা সুখীও। আমাদের আজকের আয়োজন তেমন কিছু বলিউড তারকা নিয়ে তবু তারা একসঙ্গে

শাহরুখ-গৌরী

সুপার স্টার শাহরুখ খান। পরকীয়ার সবচেয়ে বেশি কালিও লেগেছে এই কিং খানের গায়েই। কাজল, কারিশমা, জুহি চাওলা এবং প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে তার সঙ্গে জুড়েছে অনেক নাম। কোনো কিছুতেই ভেঙে পড়েননি স্ত্রী গৌরী খান। ভালোবেসে যাকে বিয়ে করেছিলেন তার ওপরে রেখেছেন অগাধ বিশ্বাস।

অমিতাভ-জয়া

অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনেত্রী রেখার প্রেমকাহিনি জানে গোটা দুনিয়া। এমনকি রেখাও তার আত্মজীবনীতে সরাসরি স্বীকার করেছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্কের কথা। জয়া বচ্চন যে সে কথা জানতেন তাও লিখেছিলেন রেখা। তারপরও জয়া কোনোদিন এ নিয়ে মন্তব্য করেননি। অমিতাভ-জয়ার সংসারের অশান্তির খবর আসেনি প্রকাশ্যে।

অক্ষয়-টুইঙ্কেল

অক্ষয় কুমারের প্রেমে পড়েছিলেন রাবিনা টেন্ডন ও প্রিয়াংকা চোপড়ার মতো নায়িকারা। তারপরও স্বামী অক্ষয়ের হাত এখনো ধরে আছেন স্ত্রী টুইঙ্কেল। তিনিও অভিনেত্রী। শাহরুখ খানের ‘বাদশাহ’ এবং আমির খানের সঙ্গে ‘মেলা’ ছবির মাধ্যমে যিনি লাইমলাইট চলে আসেন।

অজয়-কাজল

বলিউডের অন্যতম সেরা সুখী দম্পতি হিসেবে বিবেচনা করা হয় অজয় দেবগান ও কাজলকে। ‘ইস্ক’ ছবির মাধ্যমে ঘনিষ্ঠতা, তারপর বিয়ে। বিয়ের পর সহ-অভিনেত্রীদের সঙ্গে স্বামী অজয়ের অনেক সম্পর্কের কথাই কানে এসেছে কাজলের। কিন্তু ভালোবেসে যে হাত ধরেছিলেন সে হাত ছেড়ে যাওয়ার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর