,

নিঃসঙ্গ পাণ্ডব সাকিব কী করবেন!

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের বয়স এখন ৩৫ পেরিয়ে ছত্রিশে। অধিনায়কের দায়িত্ব নতুন কিছু নয় তার জন্য। সেই ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সেবার ২টি ম্যাচেই হারের গ্লানি বহন করতে হয় টাইগারদের। এই একটা ফরম্যাটে বাংলাদেশের যোগ বিয়োগ গুণন ভাগ মেলে না। একেবারে গোলকধাঁধা। এবার বাংলাদেশের বাছাই খেলতে হয়নি। ৫টি ম্যাচ তারা হাতে পাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে বাংলাদেশের জয়টি সবেধন নীলমণির মতো। সেই ২০০৭ সালে ১টি ম্যাচে তারা জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ বিশ্বকাপে মজার ব্যাপার হচ্ছে সেই ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বেই আসতে পারেনি!

সাকিবের এই দলটি কেবল বেড়ে উঠছে। কনসালট্যান্ট শ্রীরাম অস্ট্রেলিয়া ঘরানার মানুষ। সে দেশের ক্রিকেট বেশ ভালো বোঝেন। তিনি যে চোখে দলকে দেখছেন সেভাবে সবার দৃষ্টি হলে তো দুর্দান্ত ব্যাপারই হবে।

১২ বছরে বাংলাদেশ দলের খুব একটা উন্নতি হয়নি। সাকিব এমন দল নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে যে দলটি ফর্মহীনতায় ভুগছে। পঞ্চপাণ্ড বের যে সংস্কৃতি ছিল সে খোলস থেকে কেবল টাইগাররা বের হচ্ছে। একমাত্র সাকিব আল হাসানই টিকে আছেন। কারণ টি-টোয়েন্টি ফরম্যাট হাতের উল্টো পিঠের মতো চেনেন তিনি। দলের বাকি সদস্যদের পরিস্থিতি অবশ্য বেগতিক। সংযুক্ত আরব আমিরাতে মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে বাংলাদেশ খেলেছিল। ৫টির প্রতিটা হারতে হয়েছে তাকে।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সাকিব সেরা পারফর্ম করার পরেও তো দল পরের রাউন্ডে যেতে পারেনি। টি-টোয়েন্টি ফরম্যাটে দুজন বোলার ও দুজন ব্যাটসম্যানকে জ¦লে উঠতে হবে।

সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ সফল। রান ও উইকেটে তিনি দেশসেরা। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত তিনি ৩১টি ম্যাচ খেলেছেন। ৬৯৮ রান তার। আবার উইকেট রয়েছে ৪১টি। ব্যক্তিগত সর্বোচ্চ তার ৮৪। ব্যাটিং গড় ২৬.৮৪। মাত্র ৯ রানে তার ৪ উইকেট রয়েছে। এটা সেরা বোলিং ফিগার তার।

পরিসংখ্যান বলে দিচ্ছে সাকিব কতটা সফল এ ফরম্যাটে। এই অস্ট্রেলিয়া বিশ^কাপে সাকিবের হাতের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। অধিনায়ক সাকিব কতটা ভালো করবেন সেটাই দেখার বিষয়। অধিনায়ক হিসেবে তার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। ৫টি ম্যাচ তার হাতে। পঞ্চপা-বের তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিক তো আর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই। নিঃসঙ্গ সাকিবের লড়াইটা দেখতে হবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সে বিশ্বকাপে তিনি খেলবেন কিনা সেটা অনিশ্চিত। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো খেলতে যাচ্ছেন সাকিব। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি চ্যালেঞ্জর সামনে থাকবেন বটে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে অধিনায়ক সাকিবের অর্জনটা কোথায় গিয়ে দাঁড়ায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না