বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ককটেলের আঘাতে আহত যুবকের মৃত্যু

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেলের আঘাতে আহত ফিরোজ সরদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজ সরদার উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারিকান্দি এলাকার খালেক সরদারের ছেলে। তিনি ঢাকাতে ফল ব্যবসা করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারিকান্দি গ্রামে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদস্যদের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় ককটেলের আঘাতে ফিরোজ আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার সেনেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাদেক সরদার, বাদশা সরদারের সঙ্গে বর্তমান ইউপি সদস্য খবির সরদার, দেলোয়ার সরদারের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের লোকজন ককটেল ফাটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া উভয়পক্ষের অন্তত ২০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

এক পর্যায়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ হন হাবিব সরদার (৪৩) ও রফিক সরদার (৪৫)। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম উদ্দীন জানান, ফিরোজ সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়। কিন্তু ঢাকা রওনা হওয়ার আগেই তার মৃত্যু হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দু’পক্ষের সংঘর্ষে ফিরোজ সরদার নামের এক যুবক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে