,

মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। খবর এনডিটিভির।

মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী দূরপাল্লার বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন।

উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া রেওয়া জেলার সোহাগি পাহাড়ি গ্রামের কাছে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পণ্যবাহী লরিকে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ এবং গ্রামবাসীরা উদ্ধারের কাজ শুরু করেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর