,

কতটা বদলেছেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর কতটা বদলেছেন ক্যাটরিনা? একটা সময়ে ব্যক্তিগত বিষয়ে কথা বলতেন না তিনি। তবে এখন নিজের সংসার আর সঙ্গীর বিষয়ে কোনো প্রশ্ন করলে অভিনেত্রী বরং খুশিই হন। একের পর এক প্রশ্নের জবাব দেন। অন্তত এটুকু তো পরিবর্তন ধরা পড়েছে ক্যাটরিনার। আর কী কী বদল এসেছে?

ক্যাটরিনা বলেন, ‘বিয়ের পর জীবনে শান্তি আর স্থায়িত্ব এসেছে। স্বভাবের দিক দিয়ে ভিকি আর আমি পুরোপুরি আলাদা। ভিকি সব সময় চিন্তামুক্ত, হাসিখুশি। অন্যদিকে আমি খুব ভেবেচিন্তে কাজ করি।

ভিকি একজন দক্ষ অভিনেতা, এ বিষয়ে সন্দেহ নেই। ভিকির সঙ্গে অভিনয় করতে আমি ভয়ই পাই। একসঙ্গে কাজ করার জন্য তাই অপেক্ষা করছি এমন একটা স্ক্রিপ্টের জন্য, যেখানে দুজনেই নিজেদের সেরাটা দিতে পারব।’

গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেন ভিকি-ক্যাট। প্রায় এক বছর হতে চলল তাঁদের সম্পর্কের বয়স। বলিউডের সুইট কাপল হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন তাঁরা। ক্যাটরিনার কাছে তাই জানতে চাওয়া হয় সম্পর্ক ভালো রাখার টিপস। অভিনেত্রীর চটপট উত্তর, ‘বিশ্বাস আর পরস্পরের প্রতি সম্মান—এটাই যেকোনো সম্পর্কের স্তম্ভ। এ দুটো ঠিক থাকলে কোনো সমস্যা হয় না।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড