,

এবার বিদেশি ছবিতে শ্রুতি হাসান

news-image

বিনোদন ডেস্ক : দুবছর আগে আন্তর্জাতিক ‘ট্রেডস্টোন’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। এবার আন্তর্জাতিক ছবিও নিজের ঝুলিতে পুরলেন অভিনেত্রী শ্রুতি হাসান। ছবির নাম ‘দি আই’। ডাফেন শোমন পরিচালিত ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক।

আজ শুক্রবার খবরটি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানান শ্রুতি। লেখেন, ‘এরকম একটা ভালো টিমের সঙ্গে ছবিটার অংশ হতে পেরে ভালো লাগছে। আমি গল্প বলতে পছন্দ করি। আর এরকম একটা গল্পের অংশ হতে পেরে আমি আরো খুশি।’

সূত্রের খবর, ছবির গল্প আটের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এক বিধবা নারী তার মৃত স্বামীকে ফিরে পেতে চায়। ক্রমেই তার এক অন্ধকার জগতে প্রবেশ। আগামী মাসে গ্রিসের এথেন্সে শুরু হবে শুটিং। এ তো গেল বিদেশি ছবির কথা। দেশে শ্রুতিকে এর পর ‘সালার’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন প্রভাস। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর