,

প্রশ্নফাঁস: বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ পদে জনবল নিয়োগের জন্য শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে পরীক্ষার সময় নির্ধারণ করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা স্থগিত করেছে বিমান। এতে ক্ষুব্ধ হয়ে উত্তরায় পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগের জন্য ২১ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

লিখিত পরীক্ষা বিকেল ৩টায় উত্তরার দুইটি স্কুলে হওয়া জন্য স্থান নির্ধারিত ছিল। নিয়োগ প্রার্থীরা বেলা ১টা দিক থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন। তবে দুপুর ২টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা করে বিমান। এতে ক্ষুব্ধ হয়ে উত্তরা ৫ নম্বর সেক্ট্রের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন নিয়োগ প্রার্থীরা।

এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক যাহিদ হোসেন বলেন, ‘আমরা পরীক্ষা শুরু হওয়ার আগেই স্থগিত করেছি। ২টার সময়ই স্থগিতের ঘোষণা করা হয়েছে। যেহেতু একটা সন্দেহ আছে, এ বিষয়ে তদন্ত চলছে, তাই স্থগিত করা হয়েছে।’

পরবর্তী পরীক্ষার তারিখ মেসেজ দিয়ে জানানো হবে বলেও জানান তিনি।

প্রশ্নফাঁসে বিমানের কর্মী জড়িত কি না জানতে চাইলে বিমানের এমডি বলেন, ‘আমি ঠিক জানি না এখনও। গোয়েন্দা তদন্ত করে যাদের পাবে, ব্যবস্থা নেবে। কেউ জড়িত থাকলে শাস্তি দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না