,

আইএমএফের প্রতিনিধি দল আসছে বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঋণ নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল বুধবার ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি ২৬ অক্টোবর বুধবার থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

এ সময়ে তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে বলে বিবৃতিতে জানায়।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে। এই প্রতিনিধি দলের ঢাকা আসার মধ্য গিয়ে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা আগামী মাসগুলোতেও চলমান থাকবে বলে ।

ঢাকায় আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে আরো বলা হয়, এই সফরের উদ্দেশ্য হলো কর্মকর্তা পর্যায়ের চুক্তির অগ্রগতির জন্য আলোচনা করা। সম্ভাব্য বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ) বা বর্ধিত তহবিল সুবিধা কর্মসূচি এবং নতুন চালু রেসিলিয়ান্স অ্যান্ড সাসটেইনেবলিটি ফ্যাসিলিট (আরএসএফ) এর অধীনে ঋণ নিয়ে আলোচনার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, আরএসএফ ঋণের অধীনে সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য জলবায়ুর পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে অর্থায়ন করা হয়।

ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মধ্যে বৈদেশিক বাণিজ্য ঠিক রেখে দেশের অর্থনীতির গতি ধরে রাখতে বিশ্বব্যাংক ও আইএমএফের কাছে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়ে প্রস্তাব করেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড