,

ভালুকায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

news-image

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অটোচালক মোফাজ্জল হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলার হবিরবাড়ির আমতলী এলাকায় অবস্থিত সানম্যান বারডেম ফার্মার সামনে রাস্তার পশ্চিম পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে ভালুকা মডেল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মোফাজ্জল হোসেন ওই এলাকার কামিনীভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানান, দুই সন্তানের জনক মোফাজ্জল হোসেন বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে আর তিনি বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করার জন্য চালক মোফাজ্জলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর