,

নতুন ধারার নায়ক তারা

news-image

ফয়সাল আহমেদ
সিনেমার পালে হাওয়া লেগেছে। হলে যাচ্ছেন সব শ্রেণির দর্শক। ছবিও মুক্তি পাচ্ছে নিয়মিত। সিনেমার এই সুসময় ফিরিয়ে এনেছেন হাতে গোনা কজন নায়ক। তারাই শক্ত হাতে হাল ধরেছেন। তাদের নামেই এখন চলছে সিনেমা। এই তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ। দর্শক এখন তাদের সিনেমা দেখতে যাচ্ছেন খুশি মনে। বেরও হচ্ছেন তৃপ্তির হাসি নিয়ে। নতুন ধারার তিন নায়ককে নিয়ে লিখেছেন-ফয়সাল আহমেদ

চঞ্চল চৌধুরী

সোনাই’, ‘কালু’, ‘সোলেমান’, ‘শরাফত করিম আয়না’ ও ‘চান মাঝি’- এসব চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছেন চঞ্চল চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারের প্রতিমুহূর্তে নিজেকে ভেঙেছেন। নাটক, সিনেমা কিংবা ওয়েব ফিল্ম-সিরিজ সব জায়গায়ই তিনি শতভাগ সফল। অভিনয়ই তার একমাত্র নেশা। সাধারণ দর্শক থেকে বিদ্বজ্জন- সবার মনেই ঠাঁই করে নিয়েছেন এই সুঅভিনেতা। দেশের বরেণ্য নির্মাতা থেকে শুরু করে তরুণ নির্মাতারা এখন যে কজন অভিনয়শিল্পীর ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন, তাদের একজন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় জেলে চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল, সেই সিনেমা নিয়ে আলোচনার মধ্যেই ‘কারাগার’-এ রহস্যময় এক চরিত্রে দর্শকদের চমকে দিলেন তিনি। জানা গেছে, ‘কারাগার’-এর দ্বিতীয় সিজন চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার চঞ্চল চৌধুরীকে নিয়ে বড় কিছু করতে চলেছে। এমনটাই জানা গেছে প্রতিষ্ঠানটির চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়ার ফেসবুক পোস্টে। চঞ্চল বলেন, ‘প্রায় প্রতিদিনই টিভি, ওটিটি ও সিনেমার কাজের প্রস্তাব পাই। দীর্ঘ ক্যারিয়ারে এখন পরিণত বয়সে এসে উপস্থিত হয়েছি। এখন যে গল্প, যে চরিত্রে অভিনয় করব- তা যেন পরবর্তী প্রজন্মের জন্য থেকে যায়। আমার কাছে সবার আগে এখন কাজের মান।’

সিয়াম আহমেদ

২০২১ সাল থেকেই আলোচনায় সিয়াম আহমেদ। গেল বছর মুক্তি পাওয়া সবচেয়ে প্রশংসিত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার নায়ক তিনি। ওয়েব ফিল্ম ‘মরিচীকা’ দিয়েও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন সিয়াম। আলোচনায় ছিলেন ‘শান’ দিয়ে। বড় বাজেটের সিনেমাটিতে অ্যাকশন হিরো হিসেবে তার অভিনয় দেখে দর্শক সিয়ামকে নতুনরূপে চিনতে শুরু করলেন। চলতি বছর ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘গলুই’য়ের সঙ্গে এই সিনেমাটি ছিল ব্যবসাসফল। এর পরই ২০ মে মুক্তি পায় তার ‘পাপপুণ্য’ সিনেমাটি। বর্তমানের বাংলা সিনেমার হাওয়া বদলকালে অ্যাকশন ও রোমান্টিক- সিনেমার পর্দায় এই দুই ফরমেটে নিজেকে ক্রমেই মেলে ধরছেন সিয়াম। ‘অপারেশন সুন্দরবন’ দিয়ে সিয়াম নতুন করে আলোচনায়। টান টান উত্তেজনা ও রহস্যে ভরপুর ছিল বলে ছবিটি দর্শকরা গ্রহণ করেছে। চলতি মাসে মুক্তি পাচ্ছে তার আলোচিত ছবি ‘দামাল’। এই ছবিটিও যে দর্শক গ্রহণ করবেন, সেটি বলার অপেক্ষা রাখে না। মডেল, টিভিতে অভিনয়ের পর সিয়াম আহমেদ পদার্পণ করেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে। ‘পোড়ামন-২’ দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন এই তরুণ অভিনেতা। শুধু দর্শক নয়, নির্মাতারাও মুখিয়ে থাকেন তার সঙ্গে কাজ করার জন্য।

শরিফুল রাজ

বর্তমান সময়ে সিনেমাভক্তদের কাছে জনপ্রিয় নায়ক শরিফুল রাজ। রাজ প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে রাজ নিজেকে চিনিয়েছেন নতুন করে। গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’-এ ভিন্ন রূপে হাজির হয়ে আবার চমকে দিয়েছেন সাবইকে। তবে সবকিছুকে পেছনে ফেলে দর্শকের মনে স্থায়ী আসনে বসেছেন ‘পরাণ’ সিনেমা দিয়ে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিতে রাজের অভিনয়ের ভক্ত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সিনেমায় তার লুক, সংলাপ বলার ধরন, স্টাইল- সবকিছুই দর্শক পছন্দ করেছেন। এর পরই মুক্তি পায় তার অভিনীত ‘হাওয়া’। সেখানেও তার অভিনয় মন কেড়েছে দর্শকের। বর্তমানে আলোচনায় আছে রাজের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘দামাল’। মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয়েছে দর্শকের উন্মাদনা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ইন্ডাস্ট্রিতে রাজ করতেই এসেছেন শরিফুল রাজ। স্বল্পদিনের ক্যারিয়ারে পেয়েছেন সফলতা, সেই সঙ্গে দর্শকপ্রিয়তা। শুধু নায়ক হিসেবে নন, নিজেকে মেলে ধরেছেন একজন ভালো অভিনেতা হিসেবেও। আগামীর চলচ্চিত্রের সম্ভাবনাময় তারকা হিসেবে জ্বলে উঠেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড