,

গ্রাহকদের ২২৪ কোটি টাকা ফেরত দিয়েছে কিউকম

news-image

নিজস্ব প্রতিবেদক : পেমেন্ট গেটওয়েতে ফস্টার করপোরেশন লিমিটেডে আটকে থাকা ৩৯৭ কোটি টাকার মধ্যে ২২৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে কিউকম। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফস্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আল-বেরুনী স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, ফস্টারের কাছে কিউকম লিমিটেডের পাওনা প্রায় ৩৯৭ কোটি টাকা। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত আটটি রিফান্ড লিস্টের মাধ্যমে ১৮ হাজার ৪৩২টি অর্ডারের বিপরীতে ২৬ হাজার ৮৫৬টি ট্রানজেকশনের মোট ২২৪ কোটি ২৩ লাখ ১০ হাজার ৭০৮ টাকা ফস্টারের মাধ্যমে গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। বাকি ১২০০টি ট্রানজেকশনের মোট ৭ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৪০২ টাকা গ্রাহকদের পরিশোধের জন্য প্রক্রিয়াধীন। আগামী তিন মাসের মধ্যে অবশিষ্ট সব টাকা রিফান্ড দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে কিউকম আরও জানিয়েছে, সংশিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পেমেন্টের বিপরীতে থাকা মেয়াদউত্তীর্ণ চেক গ্রহণ করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম অব্যাহতভাবে চলছে। গত ২৪ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কাড়ি ঘোষ ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত নেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। এপ্রিলে কিউকমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রিপন মিয়া কারাগার থেকে মুক্তির পর এ কার্যক্রমে গতি আসে।

কিউকমের সিইও মো. রিপন মিয়া বলেন, ‘অনেক সততার পরীক্ষার পর করপোরেট কোম্পানি, এসএমই মার্চেন্ট ও গ্রাহকদের সহযোগিতা নিয়ে আমরা আবার নিয়মিত কার্যক্রম শুরু করেছি। পুনরায় শুরু করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আস্থা ফিরিয়ে আনা এবং গ্রাহকবান্ধব ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে কিউকম সর্বোচ্চ সচেষ্ট থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড