,

সম্পর্কের কথা স্বীকার করলেন মুনমুন

news-image

বিনোদন ডেস্ক : আড়াল ভেঙে দীর্ঘদিন পর পর্দায় হাজির হয়েছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘রাগী’। এতে নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। খলচরিত্রে অভিনয় করে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি।

বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মুনমুন। সেই প্রচারণার ফাঁকেই ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুনমুন। তার ভাষ্য, ‘আমার কাজের জায়গায় কাজ, সম্পর্কের জায়গায় সম্পর্ক। দুটোকে কখনো এক করিনি। ফলে আমি কখনোই মিডিয়ার কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াইনি। এরকম কোনো ইচ্ছেও নেই।’

তিনি আরও বলেন, ‘আমার বিয়ে বিচ্ছেদ হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে। সত্যি কথা বলতে, একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো। তবে আগেই বলেছি, তিনি মিডিয়ার কেউ না। সময় হলে সব বলব।’

উল্লেখ্য, গত শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি। অ্যাকশন নির্ভর এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির। তার বিপরীতে আছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এ ছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯