,

বিশাল জয়ে মূল পর্বের আশা বাঁচাল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে সংযুক্ত আরব আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। আমিরাতকে বিদায় করে দিয়েছে। সঙ্গে নিজেদের মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

মঙ্গলবার গিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দলটির শেষের সাত ব্যাটার মাত্র ১৫ রান যোগ করতে পারে। আমিরাতের মিয়াপ্পান হ্যাটট্রিক করেছেন। তারপরও ৮ উইকেটে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা।

কারণ দলটির ওপেনার পাথুন নিশাঙ্কা ৬০ বলে ৭২ রানের দারুণ ইনিংস খেলেছেন। ছয়টি চার ও দুটি চার হাঁকান তিনি। অন্য ওপেনার কুশল মেন্ডিস ১৩ বলে ১৮ করে আউট হন। তিনে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নামা আমিরাত দুশমন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার তোপে পড়ে। নিয়মিত উইকেট হারিয়ে ৭৩ রানে অলআউট হয় এশিয়ার দলটি। আমিরাতের হয়ে চিরাগ সুরি ১৪, আফজাল খান ১৯ এবং জুনাইদ সিদ্দিক ১৮ রান করেন।

পেসার চামিরা ৩.৫ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। হাসারাঙ্গা ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। আমিরাতের হয়ে মায়িপ্পান ১৯ রানে ৩টি এবং জহর ২৬ রানে নিয়েছেন ২ উইকেট।

গ্রুপ ‘এ’ তে থাকা নেদারল্যান্ডস দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে। পয়েন্ট চারটি হলেও নেট রান রেটে খুব একটা এগিয়ে নেই তারা। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। অন্যদিকে নামিবিয়া মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।

নামিবিয়া ওই ম্যাচে জিতলে এবং শ্রীলঙ্কা ডাচদের হারাতে পারলে তিন দলের পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে দুই দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। নেট রান রেটে নামিবিয়া এগিয়ে থাকায় শেষ ম্যাচ জিতলেই পরের রাউন্ডে চলে যাবে তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯