,

পাথর ছুড়ে মারার নির্দেশ তালেবানের, আত্মহত্যা তরুণীর

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ঘোর প্রদেশের এক বিবাহিত তরুণী অপর বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। সেই ‘অপরাধে’ তাকে প্রকাশ্যে পাথর ছুড়ে মারার আদেশ দেয় সে দেশের তালেবান প্রশাসন। কিন্তু তার আগেই আত্মহননের পথ বেছে নিলেন সেই তরুণী।

১৪ অক্টোবর ওই নারীকে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যা করার আগেই ওই নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। যে যুবকের সঙ্গে ওই তরুণী পালিয়ে গিয়েছিলেন, সেই যুবককেও গত ১৩ অক্টোবর মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আব্দুর রহমান নামের তালেবানের প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা জানান, দেশে প্রয়োজনীয় নারী সংশোধনাগার নেই। তাই ওই তরুণীকে প্রকাশ্য রাস্তায় পাথর ছুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও জানান, দেশের বিভিন্ন প্রদেশেই অন্য পুরুষের সঙ্গে মেয়েদের পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। এই প্রবণতা কমাতেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা ভেবেছে তালেবান প্রশাসন।

২০২১ সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসার পরেই সে দেশের নারীদের ওপর নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সে দেশের প্রশাসনের বিরুদ্ধে। পঞ্চম শ্রেণির পর মেয়েদের লেখাপড়ার দরজা কার্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের হাইস্কুল এখনো বন্ধ রয়েছে দেশটিতে।

সংবাদমাধ্যম-সহ যে যে ক্ষেত্রে আফগান নারীরা কাজ করতেন, সেই সেই ক্ষেত্রে নারীদের নিয়োগ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ঘর থেকে বের হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ট্যাক্সি ড্রাইভারদেরকেও একাকী কোনো নারীকে গাড়িতে তুলতে নিষেধ করা হয়েছে।

নিরাপত্তাবাহিনী থেকে নারীদের সবচেয়ে বেশি চাকরিচ্যুত করা হয়। তবে সম্প্রতি পুনরায় পুলিশ বাহিনীতে নারীদের কিছু নিয়োগ দেওয়া হচ্ছে।

তালেবানরা ক্ষমতা দখলের পর মিডিয়ার ৮০% নারী চাকরি হারিয়েছেন। এছাড়া দেশটির ১ কোটি ৮০ লাখ নারী স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড