,

পরীর এবারের রঙ ‘সাদা’

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন। আর তার জন্মদিন ঘিরে থাকে বিশেষ আয়োজন ও চমক। প্রতি বছর একেক রঙের থিম ব্যবহার করে থাকেন পরী। আর আমন্ত্রিত অতিথিরা সেই রঙের ড্রেসকোড মেনেই জন্মদিনের অনুষ্ঠানে আসেন। এবারও এর ব্যতিক্রম হবে না।

পরীমনির এবারের ড্রেসকোড সাদা। যা জন্মদিনের আগেই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানাবেন তিনি। আর এবারের আয়োজনে চমক থাকছে বিগত বছরগুলোর তুলনায় বেশি- এমনটাই জানালেন পরী।

এই চিত্রনায়িকার ভাষ্য, ‘জন্মদিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। কেন শুধু শুধু এ দিনটি মিস করব। জন্মদিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এবারের জন্মদিনটা আমার কাছে বিশেষ। কারণ, এবার আমি আর আমার নানু নয়, সঙ্গে আছে জীবনের গুরুত্বপূর্ণ দুজন- রাজ (স্বামী শরিফুল রাজ) ও রাজ্য (ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য)।’

পরীমনি আরও বলেন, ‘আমরা এখন চারজন হয়েছি। নানু, রাজ, রাজ্য আর আমি আছি। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটব। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সবার ভালোবাসা-আশীর্বাদ চাই।’

ড্রেসকোড প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘রঙ বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ নেই। ভালোলাগা থেকে রঙ বেছে নিই। সেই রঙ অনুযায়ী আমন্ত্রিতদের বলি। আমিও সেই রঙের কাপড় পরি। এটা শুধুই ভালো লাগার জায়গা থেকে। এবার সাদা থাকবে। সেই সঙ্গে থাকবে জল রঙের সমন্বয়।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না