,

গুরবাজকে ঝড় তুলতে দিলেন না সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম পর্ব মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের আট দলে নেই বাংলাদেশ।

সরাসরি মূল পর্বে খেলবে এবার টাইগাররা। আগামী ২৪ অক্টোবর প্রথম পর্বের রানারআপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

তবে এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি অনুষ্ঠিত হচ্ছে আজ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

প্রথম ১০ ওভারে মাত্র ৬৭ রান তুলতে পেরেছে মোহাম্মদ নবির দল।

দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

ঝড় তুলতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ২৬ রানে তার উইকেটটি তুলে নেন সাকিব, আফিফ ধরেন ক্যাচ। নবম ওভারে ৬১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান। ইব্রাহিম জাদরান ২২ আর দারউইস রাসুল ১৩ রানে অপরাজিত আছেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। মুখোমুখি দেখায় দুই দল খেলেছে ৮টি ম্যাচ। যার মধ্যে ৫টিতেই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড