,

কাল আসছেন নোরা ফাতেহি, থাকবেন ৪০ মিনিট

news-image

বিনোদন প্রতিবেদক : সব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন বলিউডের আইটেম গান’খ্যাত শিল্পী নোরা ফাতেহি। আগামীকাল মঙ্গলবার দেশের মাটিতে পা রাখবেন বলিউডের এই তারকা। আর থাকবেন মাত্র ৪০ মিনিট।

এদিন রাতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। বিষয়টি নিশ্চিত করেছে ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা।

গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান আয়োজকরা। এ সময় নোরা ফাতেহিকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

ওই সময় সেখানে মিরর গ্রুপের ব্যবস্থাপনা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াও উপস্থিত ছিলেন। তারা জানায়, অবশেষে উভয় পক্ষের মধ্যকার ঝামেলার অবসান ঘটেছে। আর নোরাকে আনতে চাওয়া দুই আয়োজক প্রতিষ্ঠানই এক হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তার সমাধান হয়েছে। তার ঢাকা সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।’

আয়োজকরা জানান, ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ঢাকায় আসছেন এই ‘দিলবার’ কন্যা। জমকালো আয়োজনে নাচের মুর্ছনায় দর্শকদের মাতাবেন এই মডেল-অভিনেত্রী। পোশাক বদলাবেন তিনবার। এ ছাড়া পুরস্কার বিতরণও করবেন তিনি। এই আয়োজনে থাকবেন দেশি তারকারাও।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর