শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহর গোলে থামলো সিটির জয়রথ

news-image

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো লিভারপুল। মোহামেদ সালাহর একমাত্র গোলে হাইভোল্টেজ লড়াইটি তারা জিতে নিয়েছে। ঘরের মাঠ অ্যানফিল্ডে রোববার রাতে ১-০ গোলের জয় পেয়েছে জার্গেন ক্লপের দল। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল অলরেডরা। আর আসরে প্রথম হারের স্বাদ পেল গত দুইবারের চ্যাম্পিয়ন সিটি।

ম্যাচে বল দখল থেকে শুরু করে শটের দিক থেকেও এগিয়ে ছিল ম্যান সিটি। ৬৪ ভাগ বল দখলে রেখে ১৬টি শট নেয় তারা, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল, একটি হয় গোল। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠেছিল হাইভোল্টেজ লড়াই। ম্যান সিটির হালান্ড বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে উৎসবে মাতেন ফিল ফোডেন। তবে আক্রমণের শুরুতে হালান্ড লিভারপুলের ফাবিনিয়োকে ফাউল করায় ভিএআরের সাহায্যে গোল বাতিল করে দেন রেফারি। ৭৬তম মিনিটে বরং লিভারপুলই তুলে নেয় জয়সূচক গোলটি। যে গোলে অ্যাসিস্ট গোলরক্ষক আলিসনের! প্রতিপক্ষের ফ্রি-কিকে বল ধরে দ্রুতই লম্বা করে বাড়ান এই ব্রাজিলিয়ান। বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে এদেরসনকে পরাস্ত করেন সালাহ।

শেষ পর্যন্ত ওই গোল ধরে রেখেই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। লিভারপুল কোচ অবশ্য দলের সঙ্গে জয়োৎসবে মাততে পারেননি, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টাচলাইন থেকে বহিষ্কার হন তিনি।

এই জয়ের পর ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে লিভারপুল। দিনের আরেক ম্যাচে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ