,

ইস্তানবুলে দাউদাউ করে জ্বলছে আকাশচুম্বী ভবন, ভয়ঙ্কর দৃশ্য

news-image

অনলাইন ডেস্ক : আকাশচুম্বী ভবনের উপর থেকে নীচ পর্যন্ত জ্বলছে আগুন। রাতের আকাশ ঢেকে দিয়েছে কালো ধোঁয়া। রবিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল তুরস্কের ইস্তানবুল শহর। দমকলের অনেকগুলো গাড়ি আনার পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। আগুন লাগার পর ওই আবাসনের সকলকেই নিরাপদে নীচে নামানো সম্ভব হয়েছে।

কী কারণে আগুন লেগেছে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে বহুতলটিতে আগুন লাগার একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ প্রার্থনা করে লেখেন, ‘সবাই যেন সুস্থ থাকে’। কেউ আতঙ্কে লেখেন, ‘জানি না, কীভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসবে’।

সপ্তাহখানেক আগেই ইস্তানবুলের আরও একটি বহুতল আবাসনে আগুন লেগেছিল। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়। শহরে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় চিন্তিত প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির