,

‘ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই মাদকাসক্ত

news-image

অনলাইন ডেস্ক : আগেও বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন বাবা রামদেব। এবার বলিউড তারকা সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগগুরু। শনিবার মোরাদাবাদে মাদকবিরোধী একটি ক্যাম্পেইনে গিয়ে দাবি করলেন, সালমান খান মাদক নেন। তার মতে, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই মাদকাসক্ত।’ এদিন নিজের বক্তব্যে শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলা প্রসঙ্গও টেনে আনেন রামদেব।

শনিবার মোরাদাবাদে মাদকবিরোধী ক্যাম্পেইনে ‘আর্যবীর’ এবং ‘বীরাঙ্গনা’ কনফারেন্সে ভাষণ দেন যোগগুরু। তার বিতর্কিত বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। রামদেবের দাবি, চলচ্চিত্রজগত এবং রাজনীতির দুনিয়ায় মাদকের জাল বিস্তৃত করেছে। তার কথায়, ‘সালমান খান ড্রাগস নেন। আমির খানের বিষয়ে জানি না। তবে শাহরুখ খানের ছেলে মাদক মামলায় জড়িয়েছিলেন এবং জেলেও গিয়েছিলেন। আর অভিনেত্রীদের কথা কেবলমাত্র ঈশ্বরই জানেন।’

রাজনীতিতে মাদকের প্রভাব প্রসঙ্গে রামদেব দাবি করেন, ‘নির্বাচনের সময় মদ বিলি করা হয়ে থাকে।’ যোগগুরু বলেন, ‘এর থেকে মুক্তির পথ খুঁজতে হবে আমাদের। সে জন্যেই আমি এ আন্দোলনের ডাক দিয়েছি।’

উল্লেখ্য, ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ খ্যাত বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদকের ব্যবহার নিয়ে হাজার অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ভারতী সিং-সহ বহু বলিউড তারকা।

প্রসঙ্গত, রামদেবের মাদক মন্তব্যে শাহরুখপুত্র আরিয়ান খানের নাম উঠলেও এর মধ্যে নারকোটিক্স কনট্রোল ব্যুরো মাদক মামলায় বেকসুর ঘোষণা করেছে তাকে। ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়গামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। দিনটা ছিল শনিবার। রবিবার গ্রেপ্তার হন আরিয়ান। নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে। পরে বম্বে হাইকোর্ট জামিন দেয়। ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মান্নতে ফিরে যান আরিয়ান। সূত্র : ইন্ডিয়া ডটকম, মিন্ট, নিউজ এইটটিন

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯