,

তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি, প্রশ্ন কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি?

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়। এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত।

রিজার্ভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে দেশে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে।

বর্তমানে বিশ্বব্যাপী সংকট চলছে, আমাদেরও আছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে, তিনি উল্লেখ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড