,

শরীয়তপুরে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার ও বিক্রি, আটক ৭২

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় সারাদেশে সাগর ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার দিবাগত রাতে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার পারভেজের নেতৃত্বে উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকির হোসেন মৃধা ও নৌ-পুলিশসহ একটি দল উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ৭২ জেলে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪৮ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ২৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই অভিযানে ৩৫টি ট্রলার জব্দ করা হয়। এ ছাড়া জব্দকৃত ৮ লাখ মিটার জাল ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় ৩৫ কেজি জব্দ করা ইলিশ বৈশাখী পাড়া এতিমখানায় দেওয়া হয়েছে। অভিযানে সুরেশ্বর চরমোহন মাছের অস্থায়ী আড়ৎ ও বাজার উচ্ছেদ করা হয়।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এ অভিযান। সবার সহযোগিতায় আমরা মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির