,

হৃদ্‌রোগ সৌদি প্রবাসীর মৃত্যু

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের রিয়াদে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রবাসী খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় রিয়াদের আল সেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিকট আত্মীয় মালিক মোহাম্মদ রাসেল ও তার ভাই রাশেদ জানান, গতকাল বিকেলে খোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।

খোরশেদ আলম দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরপোওয়া গ্রামে। মৃত্যুর সময় তিনি স্ত্রী এবং ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

বর্তমানে তার মরদেহ রিয়াদের আল সেফ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ প্রবাসে মাটি দেওয়ার হবে। এ ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির