শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরকে পেছনে ফেলে আয়ানের ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়লেন আয়ান খান। সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনন্য নজির গড়লেন সংযুক্ত আরব আমিরাতের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

আজ রোববার বিশ্বকাপের প্রথম দিন দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। আর এ ম্যাচে আমিরাতের একাদশে জায়গা পেয়েই মাইলফলকে পা রাখেন আয়ান খান। রেকর্ডটি গড়তে আয়ান পেছনে ফেলেন পাকিস্তানের মোহাম্মদ আমিরকে।

রেকর্ড গড়ার দিনে আয়ানের বয়স ১৬ বছর ৩৩৫ দিন। বিশ্বের আর কোনো ক্রিকেটারই টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ বছরের নিচে খেলতে পারেননি। এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ আসরে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমে আগের রেকর্ডটি গড়েছিলেন বাঁহাতি পেসার আমির।

আয়ানের আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। যেখানে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজে তিনি উইকেট নেন ৩টি।

এই ক্রিকেটারের জন্ম ভারতের গোয়ায়। বাবার হাত ধরে ছোট বেলাতেই আমিরাতে পাড়ি জমান। এরপর গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়েন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ