,

বাইডেনের এক মন্তব্যেই পাকিস্তানে তোলপাড়

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তীর্যক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিশ্বে বিপজ্জনক দেশগুলো মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। দেশটিতে কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। বাইডেনের এমন মন্তব্যের পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। এ ছাড়া পাকিস্তানের রাজনৈতিক মহলে বাইডেনের মন্তব্য ঘিরে চলছে তোলপাড়। খবর একপ্রেস ট্রিবিউনের।

ইতোমধ্যে গতকাল শনিবার বাইডেনের মন্তব্যের কারণে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান সরকার। দেশটির জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর বাইডেনের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।

বাইডেনের এমন মন্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি করাচিতে এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, ‘বাইডেনের মন্তব্যে আমি বিস্মিত।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই নিয়ে এক টুইট করেছেন। তিনি পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণ উড়িয়ে দিয়েছেন।

শেহবাজ শরীফ বলেন, ‘আমাকে আবার পরিষ্কারভাবে বলতে দিন, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র এবং আমাদের পারমাণবিক সম্পদের সর্বোত্তম সুরক্ষা রয়েছে। এতে কারও সন্দেহের কিছু নেই।’

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক এক বিবৃতিতে বাইডেনের মন্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাতে বাইডেনের এমন মন্তব্যকে মোটামুটি ভুল ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, কয়েক দশক থেকে পাকিস্তান দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্রের প্রমাণ দিয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানও জানান, পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড