,

‘যখন শুটিং করেছিলাম মনে হচ্ছিল যুদ্ধ হচ্ছে’

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমার জয়ধ্বনি এখনো সবখানে। এর মধ্যেই নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন এই অভিনেত্রী। এই সিনেমাতেও পাওয়া যাবে ‘পরাণ’-এর জুটি শরিফুল রাজ আর মিমকে। অভিনয় ও সমাসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

‘পরাণ’র জয়ধ্বনি এখনো সবখানে। এর মধ্যেই আসছে ‘দামাল’। বিষয়টি কিভাবে দেখছেন?

একজন অভিনয় শিল্পীর নতুন নতুন সিনেমা আসবে- এটাই স্বাভাবিক। ‘পরাণ’ ছবিটি দেশের মানুষের মন জয় করে বিদেশের মাটিতেও চলছে। সবাই ছবির প্রশংসা করছে। ‘দামাল’ যখন মুক্তি পাবে, তখন ‘পরাণ’র পাশাপাশি ‘দামাল’ ছবির কথাও যোগ হবে। দুটি সিনেমার গল্প দুই রকম। আমি মনে করি, ‘দামাল’ মুক্তির পর এর কোনো প্রভাব ‘পরাণে’র ওপর পড়বে না। আবার ‘দামাল’র দর্শক চাহিদাও কমবে না।

একই পরিচালক ও একই নায়কের পর পর দুটি সিনেমা। সামনে কী একসঙ্গে আরও কাজ আসবে?

আপাতত ‘দামাল’ ছবিই থাকছে দর্শকদের জন্য। পরে কাজ হলে সেটা অবশ্যই দর্শক দেখবে। তবে এই টিমটির সঙ্গে কাজ করে আমারও খুব ভালো লেগেছে। দেখুন সবার আগে ছবির গল্প, ‘পরাণ’ আর ‘দামাল’ দুটি দুই ধরনের গল্প। আর নির্মাণের কথা যদি বলি রায়হান রাফির কাজগুলো বরাবরই অন্য রকম। শরিফুল রাজের অভিনয় আর কাজের প্রতি ভালোবাসা সত্যি আমাদের সবাইকে মুগ্ধ করেছে। সামনে কাজের সুযোগ থাকলে হয়তো দর্শক আবারও আমাদের দেখবে।

‘পরাণ’ থেকে ‘দামাল’, যাত্রাটা কেমন?

‘পরাণ’ ছবিতে আমি অভিনয় করেছি অনন্যা চরিত্রে। আর ‘দামাল’-এ হাসনা। দুই চরিত্র দুই রকম। একটি দেখে দর্শক আমাকে গালি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দেখেছি, আমাকে নিয়ে নেতিবাচক কথা হয়েছে। যারা আমাকে গালি দিয়েছেন তারা এবার ‘দামাল’ দেখে তালি দেবে। কারণ এবারের চরিত্র তালি দেওয়ার মতোই। বাকিটা সময়ের অপেক্ষা।

‘দামাল’র অভিজ্ঞতা কেমন ছিল?

আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। ওই সময়কার ফুটবল খেলাও দেখিনি। কিন্তু এই ছবির গল্পটা এমন কাজ করতে গিয়ে মনে হয়েছে, আমি সে সময়েই চলে গেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যখন শুটিং করেছিলাম মনে হচ্ছিল যুদ্ধ হচ্ছে। খেলা ছাড়াও এই ছবিতে সুন্দর একটা গল্প আছে। তাই এবারের ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী।

 

বাকি দুজন শিল্পী রাজ ও সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

রাজের সঙ্গে তো আগেই অভিনয় করা হয়েছে। তার সম্পর্কে বলার আর কিছু নেই। এই ছবিতে আমি রাজের সঙ্গেই অভিনয় করেছি। সিয়ামের সঙ্গে আমার তেমন কোনো দৃশ্য নেই বললেই চলে। তবে সিয়ামের কাজ অনেক ভালো ও গোছানো। যার প্রমাণ দেশের মানুষ ইতিমধ্যেই পেয়েছে।

নতুন সিনেমার কথা জানতে চাই…

আপাতত দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার ছবি ‘অন্তর্জাল’র কাজ শেষ করেছি। কয়েকদিনের মধ্যেই ডাবিং শুরু করব। পাশাপাশি নতুন কয়েকটি ছবির বিষয়ে কথা চলছে। তবে এখনো চূড়ান্ত কিছু না। সব ঠিক হলে খবরটি প্রকাশ্যে আনব।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড