,

আইসিসির দেওয়া টাইগারদের একাদশে জায়াগা হয়নি সোহানের

news-image

ক্রীড়া ডেস্ক : সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার তারুণ্য নির্ভর দল নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল। যদিও নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। গত বিশ্বকাপে বাছাইপর্ব খেলে মূল পর্বে গেলেও এবার টাইগাররা সরাসরি খেলবে সুপার ১২। এখনও তাদের মাঠে নামতে বাকি ৮ দিন। তবে তার আগেই বাংলাদেশের একটি সম্ভাব্য প্রাথমিক একাদশ বেছে নিয়েছে আইসিসি।

আইসিসি মনে করছে, অস্ট্রেলিয়ান কন্ডিশনে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম সহ বাকিরা চমক সৃষ্টি করার জন্য মুখিয়ে থাকবেন। তবে তাদের একাদশে জায়গা হয়নি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজের।

ব্যাটিংয়ে টপ থ্রি’তে আইসিসি বেছে নেয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকারকে। নুরুল হাসান সোহানকে একাদশে না রাখায় স্বাভাবিকভাবেই উইকেটকিপিংয়ের দায়িত্ব ওঠে লিটনের কাঁধে।

চারে রাখা হয়েছে, অধিনায়ক সাকিব আল হাসানকে। এরপরের দুই পজিশনে আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলি চৌধুরীর নাম। এই শেষ হল ব্যাটিং লাইন। অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে স্পিন সামলাবেন নাসুম আহমেদ।

৪ জন পেসারকে একাদশে রেখেছে আইসিসি- অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না