,

দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের বৈঠক, হতে পারে ৩ চুক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় দুুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

এছাড়া আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন ব্রুনাইয়ের সুলতান। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

এর আগে রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ ভিভিআইপি বিমান (রয়্যাল ব্রুনাই) গতকাল বেলা ২টা ২৪ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুলতানকে সেখানে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সুলতানের সফরসঙ্গী হিসেবে এসেছেন ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুদেশের নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সুলতান সেখানে দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

সুলতান ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানাবেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না