,

ধর্ষণ মামলায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গ্রেপ্তার

news-image

বরিশাল ব্যুরো : এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানার স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা।

মামলার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ভুক্তভোগী নারী একটি অভিযোগের বিষয়ে আলাপ করতে এসআই আবুল বাশারের কাছে যান। তার সঙ্গে কথা বলার সময় আবুল বাশারের সঙ্গে কথা হয় এবং মোবাইল নম্বর আদান-প্রদান হয়। এরপর গতম ১৩ অক্টোবর বিকেলে আবুল বাশারকে অন্য একটি মামলার জন্য ফোন করেন ভুক্তভোগী ওই নারী।

এ সময় ভুক্তভোগীর অবস্থান জানতে চান আবুল বাশার। অবস্থান জানালে তিনি সেখানে যান এবং তার অফিসে নিয়ে যাওয়ার কথা বলে বিকেল ৪টার দিকে তাকে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে কথাবার্তার একপর্যায়ে আবুল বাশার ভুক্তভোগীকে ধর্ষণ করেন। পরে বিকেল ৫টার দিকে হোটেল থেকে ভুক্তভোগী বের হয়ে আসেন। তিনি তার এক নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে ওই দিনই থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ওই মামলায় আজ বেলা ১১টার তাকে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আবুল বাশার বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী