,

পুতিনের বাবা-মায়ের কবরে চিরকুট, যা হলো নারীর

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাবা-মায়ের কবরে বিদ্বেষমূলক চিরকুট রাখার অভিযোগ উঠেছে রাশিয়ান এক নারীর বিরুদ্ধে। ইতোমধ্যে ওই নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রিপোর্ট, গত সোমবার ৬০ বছর বয়সী ইরিনা তসবানেভাকে আটক করা হয় এবং তাকে যুদ্ধবিরোধী প্রতিবাদে কবর অপবিত্র করার জন্য অভিযুক্ত করা হয়েছে। তিনি গত ৬ অক্টোবর পুতিনের বাবা-মায়ের কবরে সেই চিরকুট রাখেন। এদিন ছিল পুতিনের জন্মদিনের আগের দিন।

রুশ নিউজসাইট মিডিয়াজোনার বরাত দিয়ে নিউজউইক বলছে, ইরিনা নিরাপত্তা ভেদ করে সেরাফিমভস্কোয়ে কবরস্থানে প্রবেশ করেন। সেখানেই পুতিনের বাবা-মায়ের কবর। চিরকুটে তিনি পুতিনকে পাগল ও খুনি হিসেবে উল্লেখ করেন এবং সেখানে আরও লিখেন, পুরো বিশ্ব পুতিনের মৃত্যু কামনা করছে।

চিরকুটে আরও লেখা ছিল, সিরিয়াল খুনির বাবা-মা, তাকে তোমাদের কাছে নিয়ে যাও। তার জন্য আমাদের অনেক দুঃখ ও দুর্দশা, পুরো বিশ্ব তার মৃত্যুর কামনা করছে। আপনারা একজন পাগল ও খুনিকে বড় করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের বাবা-মায়ের কবরে এমন চিরকুট পাওয়ার পর সেখানকার কর্মকর্তারা তা দেশটির নিরাপত্তা সংস্থার কাছে পাঠায়। এরপরেই নজরদারি ক্যামেরার মাধ্যমে ইরিনাকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড