,

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাবে ১৬ কোটি টাকা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল রোববার শ্রীলংকা-নামিবিয়া ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া আসরের পর্দা উঠছে। এই আসরে ইতোমধ্যে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে পুরো টুর্নামেন্টের প্রাইজমানির বাজেট ধরা হয়েছে ৫৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশের মুদ্রায় ৫৭ কোটি ২০ লাখের বেশি।

যেখানে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার (১৬ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা)। আর ফাইনাল খেলা অন্য দল, অর্থ্যাৎ রানারআপ দল পাবে ৮ লাখ ডলার (৮ কোটি ১৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা)।

এই আসরে প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা প্রতিটি দলই পাবে অন্তত ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকার বেশি)। তার মানে হচ্ছে প্রথম রাউন্ড থেকে কোনো ম্যাচ না জিতেও ৪টি দল এই টাকা নিয়ে দেশে ফিরবে। এরপর প্রথম রাউন্ডে প্রতিটি ম্যাচে জয়ের জন্য ৪০ হাজার ডলার করে থাকছে। মোট ১২টি ম্যাচজয়ীরা এই অর্থ পাবে।

সুপার টুয়েলভে যারা অংশ নিচ্ছে, তারা কোনো ম্যাচ না জিতেও যদি বাদ পড়ে তবুও ৭০ হাজার ডলার আয় করবে। বাংলাদেশি মুদ্রায় যা ৭১ লাখ ৫০ হাজার ২২৭ টাকা। বাংলাদেশ এবার এই আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলবে। ফলে কোনো ম্যাচ না জিতলেও এই অর্থ নিয়ে দেশে ফিরতে পারবে।

তবে সুখবর থাকছে জয়ীদের জন্য। এই পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে দলগুলো। আর আসরের সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল ৪ লাখ ডলার করে জিতবে (৪ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৪০ হাজার টাকা)।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির