,

বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহে কুপিয়ে জখম

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির সমাবেশে যাচ্ছেন সন্দেহে মো. মোবারক হোসেন (৩৩) নামে এক শ্রমিককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আলুদ্দিয়া গ্রামে। তিনি বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সেন্টারে শ্রমিকের কাজ করেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁওয়ের উথুরি মোড়ে এ ঘটনা ঘটে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলন, ‘মোবারকের ডান হাতের কবজির রগ কেটে গিয়ে গভীর ক্ষত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

আহত মোবারক জানান, তিনি কিশোরগঞ্জ জেলায় থাকেন। আজ সকালে মোট ১২ জন শ্রমিক কিশোরগঞ্জের হোসেনপুর থেকে গফরগাঁও যাচ্ছিলেন। সেখানে কাদির কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার কথা ছিল তাদের। একটি থ্রি হুইলারে চড়ে যাচ্ছিলেন তারা। পথে গফরগাঁওয়ের উথুরি মোড়ে রামদা হাতে একদল দুবৃর্ত্ত তাদের পথরোধ করে। এরপর ময়মনসিংহে বিএনপির সমাবেশে যাচ্ছে সন্দেহে সবাইকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে দুবৃর্ত্তরা। একপর্যায়ে মোবারকের ডান হাতে রামদা দিয়ে কোপ দেওয়া হয়।

মোবারক বলেন, ‘আমার বাড়ি নেত্রকোনায়। কিশোরগঞ্জ শহরে থাকি। গফরগাঁও উপজেলার কোনো মানুষকে আমি চিনি না। আমাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়েই মারধর করতে থাকে।’

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই উথুরি মোড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকেরা লাঠিসোঠা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা সমাবেশে যাচ্ছে এমন সন্দেহে হলে মানুষকে যেতে বাধা দিচ্ছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, উথুরি মোড়ে শ্রমিককে কুপিয়ে জখম করার কোনো ঘটনার কথা তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে