,

তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২২ বছর

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে তিন বছরের সাজা এড়াতে ২২ বছর পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা-পুলিশ।

শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর শহরের আদালত পাড়া ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত ওই আসামির নাম দুলাল মিয়া (৫০)। তিনি বাসাইল উপজেলার ময়থা কমলা পাড়া আব্দুল হালিম মিয়ার ছেলে। পুলিশের চোখ ফাঁকি দিতে তিনি ইতিমধ্যে এম জামান নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। শনিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে আসামি দুলাল মিয়ার নামে একটি মামলা হয়।

একপর্যায়ে দুলাল মিয়া থেকে এম জামান নামে নাম পরিবর্তন করে বিদেশ চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের আদালত পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুল আলম (বিজু) বলেন, ২০০১ সালে দুলাল মিয়া আদম ব্যবসা (বিদেশ লোক পাঠানো) করতো। তখন অনেকের বিদেশ পাঠানোর নামে অনেকের কাছ থেকে টাকা নিয়ে তিনি বিদেশ চলে যান। এ সময় অনেকেই তার কাছে টাকা দাবি করে আসছিলেন। এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ময়থা কমলা পাড়া এলাকার দুলাল মিয়ার নামে লোক বিদেশ পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগ ২০০১ সালে ৪২০ ধারায় মামলা হয়। সেই মামলায় তার তিন বছরের সশ্রম কারাদণ্ড হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর