,

অমৃতা রাওকে চড় এষার, হেমা মালিনী বললেন ‘বেশ করেছ’

news-image

অনলাইন ডেস্ক : শুটিঙের সময় ফ্লোরে উত্তেজনা বাড়তে থাকে। সবার মেজাজ সপ্তমে। কাজেই মতবিরোধ, অশান্তি স্বাভাবিক ঘটনা। সিনেমার সেটে সহ-অভিনেত্রী অমৃতা রাওকে চড় মেরেছিলেন এষা দেওল। যা নিয়ে একটুও অনুতপ্ত নন হেমাকন্যা। তা ছাড়া, মা হেমা মালিনীও সমর্থন করে মেয়েকে বলেন, ‘বেশ করেছ।’

২০০৫ সাল। ‘পেয়ারে মোহন’ ছবির সেটে হঠাৎ বচসা শুরু হয় দুই নায়িকার। এষার দাবি, তাকে উত্ত্যক্ত করছিলেন অমৃতা। একসময় এতই রেগে যান যে ঘুরিয়ে চড় মেরে বসেন এষা।

পরে এ প্রসঙ্গে কথা উঠলে এষার সাফ জবাব, ‘যদি কেউ কিছু ভুল করে এবং কথা বলে সেটা না শুধরানো যায়, সে ক্ষেত্রে হাত চলবে এটাই স্বাভাবিক।’ পাশে ছিলেন ‘ড্রিম গার্ল’ হেমাও। মেয়ের কথার মাঝখানে বলে ওঠেন, ‘দেখুন, কেউ যদি সোজা কথায় কোনো কিছু না বোঝে তা হলে আমাদের অন্য পন্থা নিতেই হয়।’

বাকিটা শেষ করেন এষা। মায়ের কথার সুর ধরে বলেন, ‘হাতদুটো আর রয়েছে কী করতে, যদি কাজেই না লাগালাম?’

আগেও এষা বলেছিলেন, শুটিং ফ্লোরে সকলের সামনে তাকে হেনস্তা করছিলেন অমৃতা। পরিচালক ইন্দ্র কুমার থেকে শুরু করে চিত্রগ্রাহক সবাই ছিলেন। রীতিমতো অপমানিত বোধ করেন অভিনেত্রী। তাই নিজের সম্মান বাঁচাতেই অন্য উপায়ে অমৃতার মুখ বন্ধ করার সিদ্ধান্ত নেন। অমৃতাও নাকি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। ক্ষমা চেয়েছিলেন। ‘ধুম’ নায়িকা ক্ষমাও করে দিয়েছিলেন তাকে সে বারের মতো। আর কোনো খারাপ লাগা পুষে রাখেননি কেউই। সূত্র : পিঙ্কভিলা

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর