,

এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। এর ফলে কপাল পুড়ল বাংলাদেশের। সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।

মঙ্গলবার (১১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা ৫৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতে করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুদল পেয়েছে এক পয়েন্ট করে। ৬ ম্যাচে স্রেফ দুই জয় আর তিন পরাজয়ের সঙ্গে পরিত্যক্ত এই ম্যাচ মিলিয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

বাংলাদেশের বিষাদের দিনেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা দিনটি উপহার পেল থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেটে ক্রমশ উন্নতি করতে থাকা দলটি প্রথমবারের মতো পা রাখল এত বড় আসরের সেমি-ফাইনালে।

শক্তি ও সামর্থ্যের যে বাস্তবতা, তাতে বাংলাদেশের কাছে পাত্তাই পাওয়ার কথা নয় আরব আমিরাতের মেয়েদের। সেদিক থেকে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন নিগার-রুমানা-সালমারা। তবে টুর্নামেন্টে পেছন ফিরে তাকালে, মূল দায় তাদেরই। ভাগ্য ছিল তাদের হাতেই। কিন্তু সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক পরাজয়ে তারা বিপদ ডেকে আনেন নিজেদের।

২০১৮ সালের এশিয়া কাপে মালেয়েশিয়ায় পরাক্রমশালী ভারতকে দুই দফায় হারিয়ে চমকপ্রদ পারফরম্যান্সে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার ঘরের মাঠে সেই পারফরম্যান্সের ছিটেফোটা দেখা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড