,

ফ্র্যাঞ্চাইজি হকিতে রূপায়ণ কুমিল্লার আইকন সবুজ ও প্রদীপ মোর

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে আজ। এতে দেশি আইকন হিসেবে রূপায়ণ গ্রুপ কুমিল্লা ভিড়িয়েছে সোহানুর রহমান সবুজকে। আর বিদেশী আইকন হিসেবে তারা দলে নিয়েছে ভারতের প্রদীপ মোরকে।

সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই প্লেয়ার্স ড্রাফটে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল বেছে নেয় নিজেদের খেলোয়াড়দের। এতে প্রধান আকর্ষণই ছিল আইকন খেলোয়াড়দের নিয়ে। ১৯ জনের তালিকা থেকে ছয়জনকে আইকন হিসেবে বেছে নেয় দলগুলো।

প্রতিটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন করে বিদেশী আইকনও। বিদেশী আইকনদের মধ্যে ভারতীয়দের আধিপত্যই বেশি। বরিশাল ছাড়া বাকি সব ফ্র্যাঞ্চাইজিই ভারতীয়দের দলে ভিড়িয়েছে। মেট্রো এক্সপ্রেস বরিশাল নিয়েছে আর্জেন্টাইন খেলোয়াড়কে।

লটারির মাধ্যমে প্রথমেই আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন ঢাকা। তারা আইকন হিসেবে নিয়েছে আশরাফুল ইসলামকে। এভাবে লটারির মাধ্যমে একমি চট্টগ্রাম নিয়েছে নিয়েছে রেজাউল করিমকে, মেট্রো এক্সপ্রেস বরিশাল রোমান সরকার, মোনার্ক মার্ট পদ্মা রাসেল মাহমুদ জিমি, সাইফ পাওয়ার খুলনা বেছে নিয়েছে বিপ্লব কুজুরকে।

বিদেশি ছয় আইকনও ঠিক হয়ে গেছে। একমি চট্টগ্রাম নিয়েছে ভারতের দেভিন্দার ওয়ালমিকিকে, মেট্রো এক্সপ্রেস বরিশাল আর্জেন্টিনার হুয়ান মার্তিন লোপেজ, মোনার্ক মার্ট পদ্মা ভারতের চিঙ্গেলসানা সিং, সাইফ পাওয়ার খুলনা আর্জেন্টিনার গিদো বেরেইরোস এবং ওয়ালটন ঢাকা আইকন হিসেবে নিয়েছে ভারতের এসভি সুনীলকে।

দেশি আইকনদের তালিকা

 

খেলোয়াড় দল
রেজাউল করিম একমি চট্টগ্রাম
রোমান সরকার মেট্রো এক্সপ্রেস বরিশাল
রাসেল মাহমুদ জিমি মোনার্ক মার্ট পদ্মা
সোহানুর রহমান সবুজ রূপায়ণ গ্রুপ কুমিল্লা
বিপ্লব কুজুর সাইফ পাওয়ার খুলনা
আশরাফুল ইসলাম ওয়ালটন ঢাকা

 

বিদেশি আইকন প্লেয়ারদের তালিকা

 

খেলোয়াড় দল
দেভিন্দার ওয়ালমিকি (ভারত) একমি চট্টগ্রাম
হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা) মেট্রো এক্সপ্রেস বরিশাল
চিঙ্গেলসানা সিং (ভারত) মোনার্ক মার্ট পদ্মা
প্রদীপ মোর (ভারত) রূপায়ণ গ্রুপ কুমিল্লা
গিদো বেরেইরোস (আর্জেন্টিনা) সাইফ পাওয়ার খুলনা
এসভি সুনীল (ভারত) ওয়ালটন ঢাকা

 

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর