,

বিশ্বকাপের উদ্বোধনী জুটির তালিকায় তলানিতে বাংলাদেশ

news-image

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে নবম আসর। প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলংকা ও নামিবিয়া। মাঠের লড়াইয়ের আগে অংশগ্রহণকারী দলগুলোর উদ্বোধনী জুটির র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ১৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম। তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তান।

গতবছর আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ২৫টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ২৫ ম্যাচে ১১ জন ভিন্ন ব্যাটারকে দিয়ে ১৩টি ভিন্ন উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই নির্দিষ্ট কোনো উদ্বোধনী জুটি নেই এখন টাইগারদের। এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে আরব আমিরাত সফর ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ইনিংসের সূচনা করেছেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তাই এ দুজনের ব্যাটিং র‍্যাংকিংকে বিবেচনায় রেখেই বাংলাদেশের উদ্বোধনী জুটির র‍্যাংকিং করেছে আইসিসি।

আইসিসি লিখেছে, গত এক বছরে অনেকগুলো উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। সম্প্রতি মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের ওপর নির্ভর করতে দেখা যাচ্ছে তাদের। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টির বেশি ম্যাচ খেলা মিরাজের জন্য এটি ভালো সুযোগ। অন্যদিকে সাব্বির ধারাবাহিকতা খুঁজছেন।

আইসিসি ৬ অক্টোবরের হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টি ব্যাটিংয়ে মিরাজের অবস্থান ১৫১তম, সাব্বির রয়েছেন ৫৮৯ নম্বরে। মিরাজ কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ১৫.৮৩ গড় ও ১২১.০১ স্ট্রাইকরেটে। সাব্বিরের ক্ষেত্রে এটি ২৩.৪৮ গড় ও ১২০.২২ স্ট্রাইকরেট।

উদ্বোধনী জুটির এ র‍্যাংকিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে শুধুমাত্র নামিবিয়া। তাদের দুই ওপেনার ডিভান লা কক ও মাইকেল ফন লিনগেনের এখনও ব্যাটিং র‍্যাংকিংই হয়নি।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির উদ্বোধনী জুটির র‍্যাংকিং

দেশ খেলোয়াড়
পাকিস্তান বাবর আজম (র‍্যাংকিং- ৩) ও মোহাম্মদ রিজওয়ান (র‍্যাংকিং- ১)
ভারত লোকেশ রাহুল (র‍্যাংকিং- ১৪) ও রোহিত শর্মা (র‍্যাংকিং- ১৬)
নিউজিল্যান্ড ডেভন কনওয়ে (র‍্যাংকিং- ৭) ও মার্টিন গাপটিল (র‍্যাংকিং- ১০)
অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (র‍্যাংকিং- ৬) ও ডেভিড ওয়ার্নার (র‍্যাংকিং- ৪৮)
শ্রীলংকা পাথুম নিসাঙ্কা (র‍্যাংকিং- ৮) ও কুশল মেন্ডিস (র‍্যাংকিং- ৫৬)
আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজ (র‍্যাংকিং- ১৮) ও হযরতউল্লাহ জাজাই (র‍্যাংকিং- ২১)
ইংল্যান্ড জস বাটলার (র‍্যাংকিং- ২৬) ও অ্যালেক্স হেলস (র‍্যাংকিং- ১৬৬)
দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক (র‍্যাংকিং- ১২) ও টেম্বা বাভুমা (র‍্যাংকিং- ৮৯)
আয়ারল্যান্ড পল স্টারলিং (র‍্যাংকিং- ২৭) ও অ্যান্ডি ব্যালবার্নি (র‍্যাংকিং- ৪৯)
আরব আমিরাত মোহাম্মদ ওয়াসিম (র‍্যাংকিং- ৯) ও চিরাগ সুরি (র‍্যাংকিং- ৭৭)
ওয়েস্ট ইন্ডিজ ব্র্যান্ডন কিং (র‍্যাংকিং- ১৯) ও কাইল মায়ার্স (র‍্যাংকিং- ৭৬)
স্কটল্যান্ড জর্জ মুনশি (র‍্যাংকিং- ২৫) ও ক্যালাম ম্যাকলয়েড (র‍্যাংকিং- ৭৮)
জিম্বাবুয়ে ক্রেইগ আরভিন (র‍্যাংকিং- ৯৪) ও রেগিস চাকাভা (র‍্যাংকিং- ১০২)
নেদারল্যান্ডস ম্যাক্স ওদাউদ (র‍্যাংকিং- ৪৭) ও স্টিফেন মাইবার্গ (র‍্যাংকিং- ১৪৯)
বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ (র‍্যাংকিং- ১৫১) ও সাব্বির রহমান (র‍্যাংকিং- ৫৮৯)
নামিবিয়া ডিভান লা কক (র‍্যাংকিং- নেই) ও মাইকেল ফন লিনগেন (র‍্যাংকিং- নেই)

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না