,

রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের ‘হ্যাটট্রিক’

news-image

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সিরিজের জয়ের ধারাবাহিকতা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধরে রেখেছে ইংল্যান্ড। আজ পার্থের অপটাস স্টেডিয়ামে আজ রানবন্যার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে টি-টোয়েন্টিতে ‘হ্যাটট্রিক’ জয় পেল ইংলিশরা।

ইংল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই অস্ট্রেলিয়া হারায় প্রথম উইকেট। এরপর তিন নম্বরে নামা মিচেল মার্শকে নিয়ে ইংলিশ বোলারদের ওপর ঝড় তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-মার্শ ৪৪ বলে ৭১ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩৬ রান করে মার্শ বিদায় নিলেও একপ্রান্তে অবিচল থাকেন ওয়ার্নার। এই বাঁহাতি ওপেনার তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪তম ফিফটি।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একটা সময় অস্ট্রেলিয়ার সমীকরণ দাঁড়ায় ৬ ওভারে ৫৭ রান, হাতে ছিল ৭ উইকেট। তখনই ইংল্যান্ডকে ম্যাচে ফেরাতে থাকেন মার্ক উড। দ্রুত তিন উইকেট তুলে নেন ইংল্যান্ডের এই পেসার, তার মধ্যে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ওয়ার্নারের (৪৪ বলে ৭৩ রান) উইকেটও ছিল। আর শেষ ওভারে ম্যাথ্যু ওয়েডের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন স্যাম কারান। ২০ ওভারে ৯ উইকেটে ২০০ রানে থেমে যায় স্বাগতিকদের রানের চাকা।

ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স হেলস। ৫১ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংসের পর ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন হেলস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ১৩২ রানের বিধ্বংসী ওপেনিং জুটি গড়েছেন হেলস-জস বাটলার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ইংলিশরা করে ২০৮ রান। হেলসের ৮৪ এর পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন জস বাটলার। অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন নাথান এলিস। ২০ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির