,

ইশান-শ্রেয়াসের ব্যাটে জয় ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ৯ রানে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে জিতেছে ভারত। হার না মানা সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আয়ার।

টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ সিরাজের বলে ৫ রান করে বোল্ড হন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। অন্য ওপেনার জানেমান ম্যালান ২৫ রান করেন।

তিনে নামা রেজা হেনরিকস ৭৬ বলে নয়টি চার ও এক ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। চারে নামা এইডেন মার্করাম ৮৯ বলে আটটি চার ও এক ছক্কায় করেন ৭৯ রান। এছাড়া ক্লাসেন ৩০ ও ডেভিড মিলার ৩৫ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৭৮ রান তোলে।

জবাব দিতে নেমে ভারতীয় অধিনায়ক ও ওপেনার শিখর ধাওয়ান ১৩ করে ফিরে যান। অন্য ওপেনার শুভমন গিল ২৮ রানে আউট হন। এরপর তিনে নামা ইশান কিশান ও চারে নামা শ্রেয়াস আয়ার ১৬১ রানের জুটি গড়েন। ইশান ৮৪ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৯৩ রান করে ফিরলে ওই জুটি ভাঙে।

ততক্ষণে জয়ের সুবাস পেতে শুরু করেছে ভারত। বাকি পথটা শ্রেয়াস আয়ার ও সানজু স্যামসন পাড়ি দেন। শ্রেয়াস খেলেন ১১১ বলে ১৫ চারে ১১৩ রানের দারুণ ইনিংস। সানজু ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ২৫ বল থাকতে দলকে জয় এনে দেন।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ দারুণ বোলিং করেছেন। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন। প্রোটিয়াদের হয়ে বোর্জা ফরটুইন, ওয়েন পার্নেল ও কাগিসু রাবাদা নিয়েছেন একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড