,

খাগড়াছড়িতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের পার্কিং শেডের ছাদ ভেঙে পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গতকাল শনিবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।’

জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু নিহতদের পরিবারের ধর্মীয় অনুষ্ঠানসহ অন্যান্য কার্য সম্পাদনে প্রত্যেককে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার ব্যয় নির্বাহেরও ঘোষণা দেন তিনি।

এ ছাড়া দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মংসুইপ্রু চৌধুরী অপু।

উল্লেখ্য, শনিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিং শেডের ছাদ ভেঙে পড়ে। এতে মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন শ্রমিক।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর