,

বিএনপি স্বাধীনতাবিরোধীদের অভিন্ন প্লাটফর্ম: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আজ শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, `দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।’

বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম- মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে স্বস্তি দেয়নি। বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলতি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলতি করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।’

হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি এখন গণতান্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।’

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন, এ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য দলীয় সাংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড