,

আমিই ওর দ্বিতীয় মা: রাশমিকা

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণের অন্যতম সফল ও ব্যস্ত নায়িকা রাশমিকা মান্দানা। দক্ষিণের সিনেমার চেনা গণ্ডি পেরিয়ে এ বার পা রেখেছেন বলিউডে। গত বছরের শেষে ‘পুষ্পা-দ্য রাইজ’ মুক্তির পর তার দর্শকপ্রিয়তা এখন আকাশছোঁয়া।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানান, বর্তমানে তার হাতে রয়েছে অনেক কাজ। কাজের জন্য ছুটে বেড়াতে হচ্ছে দেশের নানা প্রান্তে। ব্যস্ততার জন্য সময় দিতে পারছেন না তার পরিবারকে। বোনের থেকে কখনো আলাদা থাকেননি এই নায়িকা। এখন তাকে না দেখেই কাটিয়ে দিতে হচ্ছে মাসের পর মাস। রাশমিকার আট বছরের ছোট বোন আছে, নাম তার শিমন।

ছোট বোনকে নিয়ে তিনি বললেন, ‘আমার ছোট বোনটা কীভাবে একটু একটু করে বেড়ে উঠছে, সেটা আমি দেখতে পাব না। কিন্তু এটাও জানি যে দর্শক আমাকে ভালোবাসে। তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই আমি এবং আমার পরিবার এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি’।

রশ্মিকার শৈশব কেটেছে হোস্টেলে। ছোট বোনের জন্মের পর থেকে তাকে রেখে কখনো বেশি দিন দূরে থাকা হয়নি তার। খাওয়ানো, গোসল করানো, ডায়াপার পাল্টানোসহ সব করতেন দক্ষিণী সিনেমার এই নায়িকা। রাশমিকা এক পর্যায়ে বলেছেন, ‘আমিই ওর দ্বিতীয় মা ছিলাম। এখন ওর থেকে দূরে চলে এসেছি। ওর বেড়ে ওঠার সময়ে পাশে থাকতে পারছি না। একটু খারাপ লাগা তো থাকবেই’।

উল্লেখ্য, আজ শুক্রবার মুক্তি পেয়েছে তার প্রথম বলিউড সিনেমা ‘গুড বাই’। এই সিনেমায় সহকর্মী হিসেবে পেয়েছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তর মতো শিল্পীদের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড